1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কলাপাড়ায় উপকূলীয় নদী সম্মেলন ২০২২ অনুষ্ঠিত - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ad

কলাপাড়ায় উপকূলীয় নদী সম্মেলন ২০২২ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ১৪৪ Time View

বায়জিদ হোসেন, মোংলা, বাগেরহাট।।

কুয়াকাটায় উপকূলীয় নদী সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় হোটেল গ্রেভার ইন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রফেসর মুকিত মজুমদার বাবু। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরিয়া। অতিথি আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাপা বাগেরহাট শাখার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ, বাপা কলাপাড়া শাখার সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু, ট্যুরিজম এসোসিয়েশন অব কুয়াকাটা সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, উপকূল সাংবাদিক জোনায়েদ হাবীব। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন। বিষয় ভিত্তিক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন ৪৮ নদী সমীক্ষা প্রকল্প, জাতীয় নদী কমিশন এর প্রকল্প পরিচালক ইকরামুল হক। সমাপনি সেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট এর নির্বাহী পরিচালক ড.এস এম মঞ্জুরুল হান্নান খান।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি