1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বক্তার হাট একতা সংঘের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ । - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
ad

বক্তার হাট একতা সংঘের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৪৭ Time View

বক্তার হাট একতা সংঘের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ।

সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি:-
ফেনীর ছাগলনাইয়ায় ৫নং মহামায়া ইউনিয়নে ২ ও ৩নং ওয়ার্ড এর পশ্চিম দেবপুর ও পূর্ব দেবপুর গ্রামের গরীব ,অসহায় মানুষদের মাঝে প্রতি বছরের মত এই বছর পবিত্র মাহে রমজান উপলক্ষে, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বক্তার হাট একতা সংঘের পক্ষ থেকে আজ বিকাল ৪ টার গরীব অসহায় মানুষের মাঝে এই সকল ইফতার সামগ্রী বিতরণ করে “বক্তার হাট একতা সংঘ” সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

উক্ত ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করেন ৫নং মহামায়া ইউনিয়নের বিভিন্ন দেশে বসবাস কারী প্রবাসী ,ব্যবসায়ী ,চাকুরীজীবি ,এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ ও বক্তার হাট একতা সংঘের সকল সদস্য বৃন্দের সার্বিক সহযোগিতায় ও অক্লান্ত পরিশ্রমে এলাকার অসহায় মানুষের মাঝে এই সকল ইফতার সামগ্রী বিতরণ করা হয় ।

উক্ত ইফতার সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন
বক্তার হাট একতা সংঘের সভাপতি আব্দুস সালাম ,সাধারণ সম্পাদক জিহাদ হোসেন শিপন,কোষাধক্ষ মোহাম্মদ কাউসার ,সদস্য সাইদুল ইসলাম কাকন ,সদস্য কফিল উদ্দিন আহমেদ ,সদস্য লোকমান হোসন সহ প্রমূখ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন ।

সামাজিক সেবচ্ছাসেবী সংগঠন বক্তার হাট একতা সংঘের সভাপতি/সাধারণ সম্পাদক জানান ,প্রতি বছরের মত এই বছর ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে তাদের সাধ্য মত সহযোগিতায় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় আজ প্রায় ১০০ জন অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন বক্তার হাট একতা সংঘ ।বক্তার হাট একতা সংঘ একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ।তারা সব সময় গরীব আসহায় মানুষের পাশে থেকে এলাকায় বিভিন্ন মানব সেবামুলক কর্মকান্ডে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন ও আগামীতে ও এসকল সেবা দিয়ে আসহায় মানুষের মাঝে থাকবেন বলে তারা আশা প্রকাশ করেন ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি