1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
চীন থেকে ফিরে ইরানে হামলার পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্টের - dainikbijoyerbani.com
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
ad

চীন থেকে ফিরে ইরানে হামলার পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্টের

আন্তজার্তিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬৯ Time View

ছবি: সংগৃহীত
চীন সফর শেষ করে ইরান ইস্যুতে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (১৫ মে) তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে তিনি দেশে ফেরেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক অচলাবস্থা কাটাতে ট্রাম্প যদি সামরিক পদক্ষেপের পথে যান, তাহলে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা শুরুর পরিকল্পনা তৈরি করছেন তার শীর্ষ উপদেষ্টারা।

এদিকে বিভিন্ন দেশ কূটনৈতিক সমঝোতার মাধ্যমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ট্রাম্প যাতে একটি রাজনৈতিক সাফল্য দেখাতে পারেন, সেই লক্ষ্যও সামনে রাখা হচ্ছে। তবে এ বিষয়ে ট্রাম্প এখনো কঠোর অবস্থানে রয়েছেন।

বেইজিং সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি প্রস্তাবটি দেখেছি। প্রথম বাক্যটাই যদি আমার পছন্দ না হয়, তাহলে আমি সেটি সরাসরি ফেলে দিই।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার (১৩ মে) চীন সফরে যান মার্কিন প্রেসিডেন্ট। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি দুদিনে দুই দফার বৈঠক করেন। এসব বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই বিশ্ব নেতা।

তথ্যসূত্র: এনডিটিভি

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি