1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কয়রায় হোমিপ্যাথিক প্যারামেডিকেল ও হাসপাতালের উদ্বোধন - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ad

কয়রায় হোমিপ্যাথিক প্যারামেডিকেল ও হাসপাতালের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৫৪২ Time View

কয়রায় হোমিপ্যাথিক প্যারামেডিকেল ও হাসপাতালের উদ্বোধন

কয়রায় হোমিপ্যোথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১ এপ্রিল সকাল ১০ টায় কয়রা সরকারি মহিলা কলেজের হলরুমে হামিপ্যোথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ সুব্রত রপ্তানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম ও প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম। প্রভাষক মোঃ নুরুজ্জামানের পরিচালনায় এতে আলোচনায় বক্তব্য রাখেন প্রভাষক আঃ জলিল, গোপাল চন্দ্র, তরুন কান্তি মন্ডল, নুরুন্নাহার, ডাঃ উত্তম মন্ডল,ডাঃ গুরুদাস মন্ডল,ডাঃ সঞ্জীব,শিক্ষক উদয় মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে জানানো প্রত্যন্ত এ জনপদে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা গ্রহন করার উদ্দেশ্য এ পদক্ষেপ গ্রহন করা হয়েছে। প্রতি শুক্রবার সরকারি মহিলা কলেজে ক্লাস গ্রহন করা হবে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক সহ কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেকার যুবক ও যুবতীরা উপস্থিত ছিলেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি