1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রাজশাহীতে আনসার সদস্যর হত্যাকারী মাধবকে আটক করেছে পুলিশ - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ad

রাজশাহীতে আনসার সদস্যর হত্যাকারী মাধবকে আটক করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৬৫০ Time View

রাজশাহীতে আনসার সদস্যর হত্যাকারী মাধবকে আটক করেছে পুলিশ

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীতে ছুরিকাঘাতে মিজানুর রহমান মিজান (৩৫) নামে আনসার সদস্যকে হত্যাকারী মাধবকে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার রাত এগারোটা দিকে বিশেষ অভিযান চালিয়ে পুঠিয়া বাজার থেকে তাকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশ। এর আগে রাত আটটার দিকে হেতেম খাঁ এলাকায় বন্ধুকে ছুরি মেরে পালিয়ে যায় মাধব।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাত আটটার দিকে বন্ধুু মাধবের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে মিজানকে ছুরি মারে । পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে মৃত ঘোষণা করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন বলেন, বিশেষ অভিযান চালিয়ে রাত এগারোটার সময় পুঠিয়া বাজার থেকে ঘটনার সঙ্গে জড়িত মাধবকে আটক করা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি