
সাকিব হাসান চৌধুরী সাম্য
গাইবান্ধা জেলা প্রতিনিধি
দেশে চলছে লক ডাউন, তবুও যেন সারা দেশের ন্যায় গাইবান্ধার সড়কেও চলছে সব ধরনেরই যানবাহন, শুধু যেন লড ডাউন বেড়া জালে আবদ্ধ তিন চাকার পরিবহন, যেমন ভ্যান – অটোরিকশা।
চালকদের অভিযোগ সবই চলছে শুরু আমরা বের হলেই খেতে হয় পুলিশ পিটানি, হয়তোবা ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়, দেওয়া হয় মামলা।
রিকশা নিয়ে বের হলেই কেটে অথবা ফুটো করে দেওয়া হয় অটোরিকশার ট্যায়ার।
আর নাহলে রিকশার লাইট, হর্ন ভেঙে সড়কের পাশে উল্টো করে রেখে দেওয়া হয় তাদের পরিবহন গুলো।
তারা বলছে এ যেন লড ডাউন নয়, গরিবের পেট ডাউন!
জেলা শহর ঘুরে দেখা যায় অবাধে চলছে বিভিন্ন ধরনের যানবাহন। মুলত ব্যক্তিগত যানবাহনের চাপে হিমশিম খেতে হচ্ছে প্রশাসন কে।
এমন কি চুপিচুপি দোকান পাট খোলা রাখে অনেক দোকানদার।পুলিশ কিংবা গণমাধ্যমের উপস্থিতি দেখলে সে সব দোকানিরা দোকানের সাটার নামিয়ে দেয়।
আবার চলে গেলে যে আর সেই।
বলা চলে ঠিলেঠালা ভাবেই চলছে লক ডাউন।
রিকশা ওয়ালাদের দাবি সবই যখন চলছে তাহলে আমরা চলতে পারবো না কেন, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রিকশা চালকেরা।
Leave a Reply