1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বগুড়ার রংপুর মহাসড়কের মোকামতলায় সড়ক দুর্ঘটনায় নিহত১ শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
ad

বগুড়ার রংপুর মহাসড়কের মোকামতলায় সড়ক দুর্ঘটনায় নিহত১ শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১৫৩ Time View

 

শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি
মোঃ জহুরুল ইসলাম সৈকত

বগুড়া- রংপুর মহাসড়কের চৌকির ঘাট নামক স্থানে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার সময় এ দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে,ব্যাটারী চালিত একটি ভ্যান যাত্রী নিয়ে মোকামতলা যাচ্ছিল।
মহাসড়কে চৌকির ঘাট নামক স্থানে ভ্যানটি বিকল হয়ে যায়। এসময় রংপুরগামী একটি ট্রাক যাহার নং বগুড়া ট-১১-২১০৩ পিছন থেকে অটোভ্যানকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই ভ্যানের একজন পুরুষ যাত্রী নিহত হন।

নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বড়িয়াহাট এলাকার ইমরান হোসেন(৩৮) বলে জানা যায়।

আহত অটোভ্যান চালক গাবতলী উপজেলার কাগইল গ্রামের মোহাম্মদ আলীর পুত্র আলমগীর হোসেন(৪০) কে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সেখানে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও মোকামতলা ট্রাফিক ফাঁড়ি পুলিশ দুর্ঘটনার কারণে মহাসড়কে
যানজট নিরসনে কাজ করেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি