1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ভান্ডারিয়ায় জাল পাতা কে কেন্দ্র করে জেলে পরেশ হাওলাদার নিহাত - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
ad

ভান্ডারিয়ায় জাল পাতা কে কেন্দ্র করে জেলে পরেশ হাওলাদার নিহাত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ১৯২ Time View

ভান্ডারিয়ায় জাল পাতা কে কেন্দ্র করে জেলে পরেশ হাওলাদার নিহাত

মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুর ভান্ডারিয়া জাল পাতা নিয়ে পরেশ হাওলাদার ৬০ নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করেছে অপর তিন জেলে। ঘটনাটি ঘটেছে রবিবার ২৫ এপ্রিল রাতে উপজেলার পূর্ব পশারীবুনিয়া গ্রামে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছেন। নিহত পরেশ হাওলাদার ওই গ্রামের সখানাথ হাওলাদারের ছেলে আর এ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একই গ্রামের নির্মল হাওলাদার ৬৫ ও তার ছেলে সুব্রতা হাওলাদ ২৫ কে গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তারকৃত নির্মল হাওলাদার একই গ্রামের রাজবিহারী হাওলাদারের ছেলে । থানা পুলিশ ও নিহত পরিবার থেকে জানা যায়, ওই দিন রাত সোয়া নয়টার দিকে স্থানীয় পশারীবুনিয়া নাথপাড়া জুগির খালে জাল পাততে যায়া নির্মল হাওলাদার তার ছেলে সুব্রতা হাওলাদার ও স্থানীয় মাধব চন্দ্র মিস্ত্রির ছেলে নারায়ন মিস্ত্রী । ওই একই স্থানে বেসন জাল পাতেন পরেশ মিস্ত্রি । তাই তিনি ওই তিনজনকে সেখানে বাধা জাল পাততে নিষেধ করেন । এই নিয়ে তিন জনে ক্ষিপ্ত হয়ে জেলে পরেশ হালদার কে মারধর করলে পরেশ হালদার এর মৃত্যু হয় ।
নিহতের চাচাতো বোন মিতু জানান, বাগবিতন্ডা শুনে আমি ঘরের সামনে গেলে দেখি আমার চাচাতো ভাই পরেশ দৌড়ে বাড়ির ভিতরে আসে আর বলে আমাকে ধর ওরা আমাকে মেরে ফেলবে। এসময় পিছন দেখি নারয়ন ও শুভ। নারয়নের হাতে তখন লাঠি ছিল।
এ ব্যাপারে ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাস ওই ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান এ ঘটনানায় দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । তদন্তের স্বার্থে এখনই সকল ঘটনা বলা যাচ্ছে না।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি