1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষক ও শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
ad

গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষক ও শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ১৫৪ Time View

গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষক ও শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ

গোবিন্দগন্জ(গাইবান্ধা) প্রতিনিধি

করোনা ভাইরাস(কোভিড-১৯) প্রার্দূভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাননীয় প্রধানমস্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচীর আওতায় মঙ্গলবার ২৭ এপ্রিল দুপুরে গোবিন্দগঞ্জ পৌরসভার আয়োজনে ২৯ টি কেজি স্কুলের শিক্ষক ও ৩টি শ্রমিক সংগঠনের শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এ অর্থ বিতরণ করে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি পৌর মেয়র মুকিতুর রহমান রাফি।গোবিন্দগঞ্জ ধানসিরি স্কুলের পরিচালক ছামছুল আলম মুক্তারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়স্ত্রক স্বপন কুমার দে,প্যানেল মেয়র শাহিন আকন্দ, কাউন্সিলর ছামুছ উদ্দিন ভেলা, মাজেদুল ইসলাম. মহিলা কাউন্সিলর সুইটি বেগম. উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক সংগঠনের সভাপতি জিল্লুর রহমান সুমন, সাবেক সভাপতি রবিন রাজভর, সাধারণ সম্পাদক হাসান মন্ডল মিঠু, রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন ও বাবু মিস্ত্রি, গোবিন্দগঞ্জ উপজেলা হাট-বাজার কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি মাজেম শেখ ও সাংগাঠনিক সম্পাদক সানু শেখ সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ কর্মসূচীর আওতায় ৭শ’ জন শ্রমিক ও ১১৬জন শিক্ষককে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি