dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
zakirhosan68@gmail.com : dev : dev
আন্তর্জাতিক Archives - Page 31 of 62 - dainikbijoyerbani.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Search
Toggle navigation
প্রচ্ছদ
লাইভ টিভি
জাতীয়
সারাদেশ
ঢাকা
খুলনা
চট্টগ্রাম
বরিশাল
ময়মনসিংহ
রাজশাহী
রংপুর
সিলেট
আন্তর্জাতিক
রাজনীতি
খেলাধুলা
ক্রিকেট
ফুটবল
তথ্য প্রযুক্তি
বিনোদন
স্বাস্থ্য
অন্যান্য
জনমত
বাংলা মুভি
ইসলামিক গজল
ইসলামিক ওয়াজ
পছন্দের গান
পতিভার সন্ধানে
দায়িত্বশীল
টকশো
প্রবাসে বাংলাদেশ
বাংলা নাটক
বিশেষ খবর
ম্যাগাজিন অনুষ্ঠান
লাইফস্টাইল
সাহিত্য
আমাদের পরিবার
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড এর বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন
রোকসানা মির্জা”র লাইভ ২৪ ডিসেম্বর
জ্যামাইকায় পুনরায় আসছে হাজী বিরানী
ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডো বিচারের মুখে
নতুন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক চিলির
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযথ মর্যাদায় বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন
৫৬৮০ কোটি টাকা পাচ্ছেন বিচ্ছেদ মামলায় দুবাই শাসকের স্ত্রী
যুক্তরাজ্যের নতুন বেক্সিটমন্ত্রী লিজ ট্রাস
মার্কিন শহর মুসলিম শাসকদের হাতে যাচ্ছে———————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কেবল মুসলিম জনপ্রতিনিধিরা একটি শহর পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছেন। ওই শহরের মেয়র থেকে শুরু করে নির্বাচিত সকল জনপ্রতিনিধিই মুসলিম। আগামী বছরের শুরুতেই শহরের শাসনভার তুলে নেবেন তারা। গত শনিবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ওই শহরের নাম হ্যামট্রামক। এটি দেশটির মিশিগান অঙ্গরাজ্যের একটি শহর। সিএনএন বলছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম পুরোপুরি মুসলিম জনপ্রতিনিধি পরিচালনাধীন শহর হিসেবে স্থান পেতে যাচ্ছে হ্যামট্রামক। কারণ হ্যামট্রামকের সিটি কাউন্সিলের নির্বাচিত সব সদস্য মুসলিম। প্রথম মুসলিম হিসেবে শহরটির মেয়র নির্বাচিত হয়েছেন আমির গালিব। ইয়েমেনি বংশোদ্ভূত আমির পেশায় একজন চিকিৎসক। আগামী ২ জানুয়ারি মেয়র আমির গালিবসহ হ্যামট্রামকের সিটি কাউন্সিলের নির্বাচিত সকল জনপ্রতিনিধি শহরটির দায়িত্ব নেবেন। মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে হ্যামট্রামক শহরের সিটি কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে আমির গালিবসহ মোট ছয়জন জনপ্রতিনিধি নির্বাচিত হন। তাদের সবাই মুসলিম। এছাড়া প্রথমবারের মতো একজন এশীয় বংশোদ্ভূত বা মুসলিম হিসেবে গালিবের মেয়র পদে বিজয়ী হওয়াকে বড় পরিবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিএনএন বলছে, ৯৯ বছর আগে হ্যামট্রামক সিটি কাউন্সিল গঠিত হয়। এরপর থেকে এতোদিন শহরটির মেয়র হিসেবে দায়িত্বপালন করা সকলেই ছিলেন পোলিশ আমেরিকান। তবে আগামী ২ জানুয়ারি সেই ধারাবাহিকতায় ছেদ পড়তে যাচ্ছে। কারণ ওইদিনই আমির গালিবসহ পুরো সিটি কাউন্সিলের নতুন নির্বাচিত মুসলিম জনপ্রতিনিধিরা শপথ নেবেন। দশকের পর দশক ধরে মিশিগানের ‘ছোট ওয়ারশ’ বলে পরিচিত হ্যমট্রামক শহরটি। এর আয়তন মাত্র দুই বর্গ মাইল এবং এর পুরোটাই বাড়ি-ঘর ও কল-কারখানায় ঠাসা। আরও ভালোভাবে বললে ডেট্রয়েট শহর থেকে থুতু ফেলার দূরত্বে অবস্থিত হ্যামট্রামক শহরটি। ছোট্ট এই শহরে ৩০টিরও বেশি ভাষায় মানুষ কথা বলেন। যেন বিশ্বের সকল বৈচিত্র্যময়তা এখানে এসে একসঙ্গে মিলিত হয়েছে। অথচ এ শহরে মাত্র ২৮ হাজার লোকের বসবাস। কাউন্সিল নির্বাচনে মুসলিম প্রার্থীদের বিজয়ের মধ্য দিয়ে শহরটি মার্কিন ইতিহাসের পাতায় অনন্য স্থান অধিকার করেছে। বছরের পর বছর ধরে নানা ধরনের বৈষম্যের সম্মুখীন হয়ে সেখানকার মুসলিমরা এখন হ্যামট্রামক শহরের মূল শক্তিতে পরিণত হয়েছে। শহরের সংখ্যাগরিষ্ঠ হয়ে মুসলিমদের মধ্যে এখন ব্যাপক পরিবর্তন ঘটেছে। শহরের বৈচিত্র্যময়তা ও বহু-সংস্কৃতিকে ধারণ করে তারা এ শহরের নেতৃত্ব দিচ্ছে। এদিকে মুসলিম হলেও দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্র ও ধর্মকে আলাদা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত মেয়র আমির গালিব এবং সিটি কাউন্সিলের সদস্যরা। তারা বলছেন, এটিই যুক্তরাষ্ট্রের আইন এবং তাদের ইচ্ছাও মূলত সেটিই।
যুক্তরাষ্ট্র মেজর জিয়ার তথ্য দিলে ৫৫ লাখ ডলার দেবে
29
30
31
32
33
Last Update
Popular Post
হাসপাতালে অসুস্থ শিশুকে ফেলে রেখে উধাও মা
আজমিরীগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ওসি শফিকুল ইসলামের
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন জাহাঙ্গীর হাওলাদার
নিউইয়র্কের গভর্নর নির্বাচনে ব্রুস ব্লেকম্যানকে হারিয়ে পুনর্নির্বাচিত ক্যাথি হোকুল
আলোচিত সেই কবিরাজ এসআরবির হাতে আটক
আট বিভাগের প্রতিযোগীদের পেছনে ফেলে ফুটবলে সেরা বগুড়ার তারিফ, স্বপ্ন পূরণে চান সহযোগিতা
শিবগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে ছাই বসতবাড়ির মালামাল
শিবগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে ঐতিহাসিক পাতা খেলা,
আজমিরীগঞ্জে এইচএসসির ফলাফলে এগিয়ে পাহাড়পুর আদর্শ কলেজ
শিবগঞ্জে নতুন সাজে ‘সাথি বিউটি প্যালেস’, এক মাস সব সেবায় ৫০ শতাংশ ছাড়
বয়সসীমা নয়, আইন পেশার অধঃপতনের জন্য দায়ী বার কাউন্সিল: মনজিল মোরসেদ
আজমিরীগঞ্জে এইচএসসির ফলাফলে এগিয়ে পাহাড়পুর আদর্শ কলেজ
শিবগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে ছাই বসতবাড়ির মালামাল
শিবগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে ঐতিহাসিক পাতা খেলা,
আলোচিত সেই কবিরাজ এসআরবির হাতে আটক
শিবগঞ্জে নতুন সাজে ‘সাথি বিউটি প্যালেস’, এক মাস সব সেবায় ৫০ শতাংশ ছাড়
আট বিভাগের প্রতিযোগীদের পেছনে ফেলে ফুটবলে সেরা বগুড়ার তারিফ, স্বপ্ন পূরণে চান সহযোগিতা
বাংলাদেশ ককাসের দায়িত্বে কংগ্রেসম্যান টম সোয়াজি
শেরপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ
নিউইয়র্কের গভর্নর নির্বাচনে ব্রুস ব্লেকম্যানকে হারিয়ে পুনর্নির্বাচিত ক্যাথি হোকুল
বয়সসীমা নয়, আইন পেশার অধঃপতনের জন্য দায়ী বার কাউন্সিল: মনজিল মোরসেদ
প্রধান উপদেষ্টা: আলী নিয়ামত,
সম্পাদক ও প্রকাশক: মোঃ আবুল বাশার,
নির্বাহী সম্পাদক: মোঃ মিজানুর রহমান,
মফস্বল সম্পাদকঃ ইমাম হোসেন হিমেল,
বার্তা সম্পাদক: জহুরুল ইসলাম সৈকত
মোবাইল -০১৭২৭৫৬২২৪০, ০১৭১৬২৮৯১৭০, ০১৭৭৫০৯৮৬৩৮, ০১৭২৯৫৩৪৮১৫ ইমেইল -dainikbijoyerbani@gmail.com প্রধান কার্যালয়: ৩৭/২ পুরানা পল্টন, বক্স কালভার্ট রোড, ফায়েনাজ টাওয়ার ৯ম তলা, ঢাকা ১০০০, বাংলাদেশ
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়:
সীমান্ত আইটি