1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনের জরিমানা - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ad

কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনের জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৫৬১ Time View

কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনের জরিমানা

মোঃ জুয়েল রানা,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় সরকারি আদেশ অমান্য করে অপ্রয়োজনে রাস্তায় চলাফেরা করা ও যানবাহন চালানোর দায়ে পথচারী ও যানবাহন চালকসহ ১৬ জনকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সেমাবার সকালে কচুয়া উপজেলা পরিষদ ও পৌরবাজারসহ আশপাশের এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিষ্টেট দীপায়ন দাশ শুভ অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া ও গাড়ি চালনার দায়ে ১৬জনকে ৩৫হাজার ৬শত টাকা জরিমানা করনে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তিনি জনগনকে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে বের না হওয়ার জন্য আহবান জানান।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্য ও কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বাটা উপস্থিত ছিলেন।

ছবিঃ কচুয়ায় ভ্রম্যমান আদালত পরিচালনার একাংশ

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি