1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত - dainikbijoyerbani.com
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
ad

কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৯ Time View

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।”উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর উদ্যোগে গাছের চারা, ঋণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাজী হুমায়ূন সিকদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোখছেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন, কলাপাড়া পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) চেয়ারম্যান ফোরকান তালুকদার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সভায় প্রান্তিক পর্যায়ের কৃষক-কৃষানীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।

সভায় বক্তারা, টেকসই ও উন্নত বাংলাদেশ গড়তে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষি ভিত্তিক উন্নয়ন, গ্রামীন অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল সংযোগ অপরিহার্য। তাই গ্রামীন এলাকার উন্নয়নে সরকারকে আরও কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।

অনুষ্ঠান শেষে বিআরডিবির আওতাধীন সুফলভোগী সদস্যের মাঝে ঋণ ও কিশোরী সদস্যের মাঝে সঞ্চয় প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অঙ্গীকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে সমবায়ী সুফলভোগী সদস্যের মাঝে গাছের চারা বিতরন করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি