1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কাঠালিয়ায় জমি বিরোধে মারধরের অভিযোগ, জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও সমাধান পাচ্ছে না ভুক্তভোগী পরিবার। - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
ad

কাঠালিয়ায় জমি বিরোধে মারধরের অভিযোগ, জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও সমাধান পাচ্ছে না ভুক্তভোগী পরিবার।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

কাঠালিয়া উপজেলা প্রতিনিধ:-

মোঃ আবুল কালাম,

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধর, কলাগাছ কেটে ফেলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েও এখন পর্যন্ত সমাধান না পাওয়ার দাবি করেছেন ভুক্তভোগী স্বপন চন্দ্র দেবনাথ (৬০)।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার নিরমল দেবনাথ ও অঞ্জনা দেবনাথের সঙ্গে স্বপন চন্দ্র দেবনাথের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে বিরোধপূর্ণ জমিতে লাগানো ৩ থেকে ৪টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। এ সময় প্রতিবাদ করতে গেলে স্বপন চন্দ্র দেবনাথ ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে দীর্ঘদিন থেকে সুস্থ হওয়ার পরে গতকাল বাড়ি এসে তারা কোর্টে মামলার প্রস্তুতি নিচ্ছেন ।

পরিবারের ভাষ্যমতে, পুলিশ তাদের আহত সদস্যদের থানায় নিয়ে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু এরপরও তারা কাঙ্ক্ষিত সমাধান পাননি বলে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, তারা স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ বিভিন্ন জনপ্রতিনিধির দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু এখন পর্যন্ত কেউ বিরোধটির কার্যকর সমাধান করে দিতে পারেননি। কারণ বিবাদী থানায় মীমাংসার জন্য যাচ্ছে না ,

ফলে জমি নিয়ে বিরোধ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটছে পরিবারটির।

এ অবস্থায় ভুক্তভোগী স্বপন চন্দ্র দেবনাথ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা এবং আইনানুগ প্রতিকার দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য ও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি