1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কালিয়াকৈরে আবারো অগ্নিকাণ্ড - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ad

কালিয়াকৈরে আবারো অগ্নিকাণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৬৭৪ Time View

গত শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারের একটি কলোনীতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কলোনীর প্রায় ২৪টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

গেলো শনিবার (২০ মার্চ) সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পে্য়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থনে এসে প্রায় ১ ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এলাকাবাসীর ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার রতনপুর এলাকার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারের একটি কলোনীতে আগুনের সূত্রপাত ঘটে।

প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়।ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
এ সময় ওই কলোনীতে ২৪টি রুম পুড়ে যায়। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিটে হয়েছে বলে জানিয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি