1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
তালতলীতে গাড়ী চুরি করে পালানোর সময় চোর চক্রের দুই সদস্য জনতার হাতে আটক। - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ad

তালতলীতে গাড়ী চুরি করে পালানোর সময় চোর চক্রের দুই সদস্য জনতার হাতে আটক।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৪৬ Time View

তালতলীতে গাড়ী চুরি করে পালানোর সময়
চোর চক্রের দুই সদস্য জনতার হাতে আটক।

মোঃ লিমন গাজী
বরগুনা জেলা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলার আলীরবন্দর গ্রামের মোঃ শাহজাহান আকনের বাড়ি থেকে মিশুক গাড়ি চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার ভোর রাতে উপজেলার কচুপাত্রা এলাকা দিয়ে পালানোর সময় বাজারের পাহারাদার সহ স্থানীয় জনতা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন পারঘাটা উপজেলার পৌর ৫নং ওয়ার্ডের বড়ইতলা গ্রামের বাসিন্দা বাবুল মোল্লার ছেলে মো. আজাদুল (২৭) সদর ইউনিয়নের পদ্মা ৬নং ওয়ার্ডের বাসিন্দা জালালের পুত্র মো.সোহাগ(২৫) আটক দুজন বরগুনা জেলা মিশুক ও অটো গাড়ী চোর চক্রের সদস্য।

জানা গেছে, উপজেলা কড়ইবাড়িয়া ইউনিয়নের আলী বন্দর গ্রামের শাহজাহান আকনের বাড়িতে তার একটি মিশুক গাড়ি ভোর রাতে চার্জে বসিয়ে পাশের মসজিদে নামাজ পড়তে যায়। এই সুযোগে চোর বাড়িতে প্রবেশ করে দরজার তালা ভেঙে চার্জের লাইন কেটে মিশুকটি নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে মিশুকের মালিক নামাজ পড়ে বাড়িতে এসে দরজা ভাঙ্গা দেখেন ও মিশুকটি না দেখে চিৎকার করেন। পরে পাশবর্তী বাড়ির লোকজন ছুটে আসেন ও বিভিন্ন স্থানে ফোন করেন। এদিকে ভোর ৬টার দিকে কচুপাত্রা বাজারের পাহারাদার দেলোয়ার গাজীসহ স্থানীয়রা দেখতে পায় মিশুকটি নিয়ে পালিয়ে যাচ্ছে।এ সময় কচুপাত্রা নতুন বাজার সড়কে গতিরোধ করে মিশুকসহ দুই চোরকে আটক করেন। চোরদের কাছে মিশুকের মাস্টার চাবি ও তালা কাটার যন্ত্রসহ চুরির সরঞ্জাম পাওয়া যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,স্থানীয়রা দুই চোরকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া দিন রয়েছে ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি