1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
তালতলীতে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
ad

তালতলীতে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

তালতলীতে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

মোঃ লিমন গাজী
বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।

সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। সকাল৭ টায় প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তালতলী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবু সিদ্দিকের সঞ্চালনায় ভাষা শহীদদের স্মরণে প্রথম প্রহরে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা এরপর উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তালতলী প্রেসক্লাব, তালতলী সাংবাদিক ফোরাম এবং সকালে উপজেলা বিএনপি গন অধিকার পরিষদ,রিপোর্টার্স ইউনিটি সাংবাদিক ঐক্য জোট পক্ষ থেকে শহীদ মিনারে ফুলের ডালা দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি