1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
নীলফামারীতে সৈয়দপুরে অবৈধভাবে ইট ভাটায় কৃষি জমির মাটির ব্যবহার করায় ভ্রাম্যমাণে জরিমানা - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ad

নীলফামারীতে সৈয়দপুরে অবৈধভাবে ইট ভাটায় কৃষি জমির মাটির ব্যবহার করায় ভ্রাম্যমাণে জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

নীলফামারীতে সৈয়দপুরে অবৈধভাবে ইট ভাটায় কৃষি জমির মাটির ব্যবহার করায় ভ্রাম্যমাণে জরিমানা

নুরল আমিন বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুরে রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটায় জরিমানা করেছে।
গতকাল মঙ্গলবার সকালে সৈয়দপুর কামারপুকুর এলাকার রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালিয়ে মোট ১১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম অভিযানে উপস্থিত হয়ে মেসার্স এম,জেড,এইচ ইটভাটার মালিক জিকরুল হককে ৫ লাখ টাকা, মেসার্স এম,এ, বি ইটভাটার মালিক মো.এরশাদ আলীকে ৪ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স এ,এন,বি ইটভাটার মালিক মো. নজরুল ইসলামকে ৮০ হাজার টাকা, মেসার্স এ, এস, বি ইটভাটার মালিক এজাম আহমেদকে ৫০ হাজার টাকা ও ৬০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন রংপুর পরিবেশ অধিদপ্তরে বিভাগীয় পরিচালক এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন ও পরিবেশ অধিদপ্তরের নীলফামারীর সহকারি পলিচালক কমল কুমার বর্মণ প্রমূখ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি