1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ফেনীর ছাগলনাইয়া সরকারী কলেজের ২০১৮-১৯ বর্ষের ছাত্রছাত্রীরা এখনও পায়নি উপবৃত্তি । - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
ad

ফেনীর ছাগলনাইয়া সরকারী কলেজের ২০১৮-১৯ বর্ষের ছাত্রছাত্রীরা এখনও পায়নি উপবৃত্তি ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৪৫ Time View

 

সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি :- ফেনীর ছাগলনাইয়া উপজেলার ছাগলনাইয়া সরকারী কলেজে সরকারী বরাদ্ধকৃত কলেজ ছাত্রছাত্রীদের জন্য সরকারী উপবৃত্তি পাচ্ছে না কোন ছাত্রছাত্রী ।উপবৃত্তি না পাওয়ার কথা জানিয়ে অভিযোগ করছেন ছাগলনাইয়া সরকারী কলেজের অনেক ছাত্রছাত্রী ।

উক্ত বিষয়ে ছাত্র-ছাত্রীদের থেকে জানাযায় , ছাগলনাইয়া সরকারী কলেজের সেশন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সরকারী উপবৃত্তির জন্য সকল ছাত্র-ছাত্রী আবেদন করে। এর কিছু দিন পর কিছু ছাত্র -ছাত্রী উপবৃত্তির জন্য উত্তীণ হয়। এরপর কলেজ কৃতপক্ষ প্রত্যেক ছাত্র-ছাত্রী থেকে ১০০ টাকা করে নিয়ে উর্ত্তীণ সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের নামে আলাদা আলাদা মোবাইল একাউন্ট খুলে দেন উপবৃত্তির টাকা ছাত্র-ছাত্রীদের নিজের একাউন্টে জমা হওয়ার জন্য ।এরপর সরকারের নির্দেশনা অনুযায়ী প্রায় সকল কলেজে সরকার উপবৃত্তীর টাকা প্রদান করে ।উপবৃত্তীর টাকা সকল কলেজে ছাত্র-ছাত্রীর হাতে তুলে দিলেও কিন্তু ছাগলনাইয়া সরকারী কলেজ এই উপবৃত্তি টাকা ছাত্র-ছাত্রীদের হতে তুলে এখনও পর্যন্ত দেওয়া হয় নাই।

উক্ত উপবৃত্তি না পাওয়ার বিষয়ে ছাগলনাইয়া সরকারী কলেজের উপবৃত্তি সংক্রান্ত বিষয়ে দায়িত্বে থাকা শিক্ষক কে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ২০১৮-১৯ বর্ষের কয়েকজন ছাত্র কতৃক জানতে চাইলে তারা এই বিষয়ে সঠিক কোন উত্তর দেন নাই । ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন উপবৃত্তি না পেলে তারা বিষয়টি ছাগলনাইয়া উপজেলা প্রশাসন কে জানাবেন বলে জানিয়েছেন ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি