1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বগুড়ার মহাস্থানগড়ে বিদ্যুৎ এর খুটি নির্মাণের সময় খুঁটির নিচে চাপা পড়ে নিহত ১ - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ad

বগুড়ার মহাস্থানগড়ে বিদ্যুৎ এর খুটি নির্মাণের সময় খুঁটির নিচে চাপা পড়ে নিহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ১৮৭ Time View
  1. বগুড়ার মহাস্থানগড়ে বিদ্যুৎ এর খুটি নির্মাণের সময় খুঁটির নিচে চাপা পড়ে নিহত ১

মহাস্থান (শিবগঞ্জ) প্রতিনিধিঃ
মোঃ জহুরুল ইসলাম সৈকত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থানগড় মালখালির পাশে।
ওই এলাকায় বিদ্যুতের কাজ করার সময় খুঁটি ঠেলাগাড়ি করে বহনের সময় হঠাৎ উল্টে নিচে চাপা পড়ে এক শ্রমিকের করুন মৃত্যু হয়। নিহত শ্রমিক
মোঃ মুনতা মিয়া (২৬) মারা যায়। সে পঞ্চগড় সদর থানার চাকলাহাটি ইউনিয়নের রত্নিবাড়ি গ্রামের মোঃ ফাগুনি মিয়ার ছেলে।একই গ্রামের মোঃ বাবু মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া আহত হন।
স্থানীয়দের সূত্রে জানা যায়,গড়মহাস্থান পূর্বপাড়ায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এর নতুন সংযোগ স্থাপনের কাজ করছিলেন।

এরই ধারাবাহিকতায় রবিবার (২৫এপ্রিল) দুপুর আড়াইটার দিকে গড়মহাস্থান পূর্বপাড়া গ্রামে বৈদ্যুতিক খুটি স্থাপনের জন্য ঠেলাগাড়ি করে খুঁটি পারাপারের সময় অসাবধানতা বসত ওই বহনটি উল্টে খুটির নিচে মোনতা পড়ে আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে বগুড়ার ঠেঙ্গামারা রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা থানায় জানিয়েছেন। খবর পেয়ে সেখানে ফোর্স পাঠানো হয়েছে। এখনও লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। গড়মহাস্থান ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন বলেন, আমার ডিপসাপ্লাই পানির সামনে ঘটনা। সকালে তাদের কাজ করতে দেখেছি। ঝুঁকি নিয়ে অনেকটা গাফিলতি করে কাজ করা হচ্ছিল। কাজের সিকিউরিটি যদি না থাকে তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই থাকবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি