1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বনবিভাগের অভিযানে বন্দুকের গুলি সহ হরিণ শিকারী আটক - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
ad

বনবিভাগের অভিযানে বন্দুকের গুলি সহ হরিণ শিকারী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৩২ Time View

বন বিভাগের অভিযানে বন্দুকের গুলি সহ হরিণ শিকারী আটক

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীল কোমল বন টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ১৯ রাউন্ড বন্দুকের তাজা গুলি ২০ কেজি হরিণের মাংস, চামড়া সহ হিরো আকন (২৫) নামের এক হরিণ শিকারীকে আটক করা হয়েছে। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে তার সাথে থাকা লোকজন অস্ত্র নিয়ে গহিন বনে পালিয়ে যায়। তাদেরকে আটক করার জন্য বন বিভাগের বিভিন্ন ইউনিটের সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে। আটক হিরো আকন বরগুনা জেলার তালতলী থানার সকিনা গ্রামের আঃ মালেক আকনের পুত্র। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান জানায়, গত ২৫ জানুয়ারী সন্ধা ৬ টার দিকে নীল কোমল টহল ফঁাড়ির পুটনির দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস, চামড়া ও এ সকল বন্দুকের তাজা গুলি সহ তাকে আটক করা হয়। আটক ব্যাক্তি পেশাদার হরিণ শিকারী বলে নিশ্চত হওয়া গেছে। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আটক হিরো আকনকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

কয়রা(খুলনা)
তাং-২৬-১-২৩ ইং।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি