1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বাউফলে স্ত্রীর কান কাটলো, যৌতুক দাবি করা স্বামী - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ad

বাউফলে স্ত্রীর কান কাটলো, যৌতুক দাবি করা স্বামী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৩৯ Time View

বাউফলে স্ত্রীর কান কাটলো, যৌতুক দাবি করা স্বামী

বাউফল, (পটুয়াখালী) প্রতিনিধিঃ-
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী’র কান কেটে দিয়েছে এক পাশান স্বামী। তাতেও থামেননি তিনি , পরবর্তীতে ৪ বছরের এক শিশু সন্তান সহ স্ত্রীকে ঘর থেকে বের করে। ওই গৃহবধূ ন্যায় বিচার পাওয়ার জন্য গত সোমবার (২৬ এপ্রিল ২০২১ইং ) বাউফল থানায় একটি এজাহার দাখিল করেছেন। গৃহবধূর নাম মোসাঃ রাবেয়া খাতুন,স্বামীর নাম মোঃ মাহাবুব আলম।
বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর দিয়ারা গ্রামের বাসিন্দা গৃহবধূ রাবেয়া খাতুন। তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, ৮ বছর আগে (২৪ ফেব্রুয়ারি ২০১৩) উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর দিয়ারা গ্রামের বাসিন্দা মোঃ কালু হাওলাদারের ছেলে মোঃ মাহবুব আলমের সাথে তার বিয়ে হয়। বিয়ের সময় রাবেয়া খাতুন এর গরীব বাবা স্বর্ণাংকারসহ আসবাবপত্র প্রদান করেন। বিয়ের পরে কিছু দিন তিনি সুখে শান্তিতেই বসবাস করেন। তাদের সংসারে বাইজিদ নামে ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তার স্বামী মোঃ মাহাবুব পরিবারের অন্যান্য সদস্যদের কু-প্ররোচনায় তার কাছে যৌতুকের দাবি করেন।

রাবেয়া খাতুনের বাবা সন্তানের সুখের কথা চিন্তা করে তার স্বামীর নামে সারে ৫২ শতাংশ (স্থানীয় মাপের) জমি রেজিস্ট্রি করে দেয়। এরপর কিছু দিন যেতে না যেতেই তার স্বামী পুনরায় আবার ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। রাবেয়া খাতুনের বাবা যৌতুকের টাকা দিতে অপরগতা প্রকাশ করলে তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করে । এ ঘটনা জানার পর তার বাবা ও বড় ভাই গত ২৪ এপ্রিল সকালে তার স্বামীর বাড়ি যায় এবং স্থানীয় লোকজনকে নিয়ে সালিশ বৈঠক করেন। সালিশ বৈঠক চলাকালে উত্তেজিত হয়ে তার স্বামীর নেতৃত্বে পরিবারের অন্যান্য লোকজন তাদের উপর হামলা করেন এবং তাকে মারধর করেন।

একপর্যায়ে ধারালো দা দিয়ে রাবেয়া খাতুনের বাম কান কেটে দেয় এবং ওই অবস্থায় তাকে সন্তানসহ বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে তার ভাইসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে তার স্বামী ও পরিবারের লোকজন সালিস বৈঠকের মাধ্যমে ঘটনাটি নিষ্পত্তির আশ্বাস দিয়ে সময় ক্ষেপন করতে থাকে কিন্তু করতেছে না, নিরুপায় হয়ে সোমবার রাবেয়া খাতুন তার স্বামীসহ তিনজনের বিরুদ্ধে বাউফল থানায় একটি এজাহার দাখিল করেন।

এ বিষয় বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন,,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি