1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ad

বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মাহমুদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর (রোববার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. মোঃ মাহমুদুল ইসলামকে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি একই কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করার পর এবার তিনি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মাহমুদুল ইসলাম বলেন, “বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের এমন সৌজন্যপূর্ণ উদ্যোগে আমি আনন্দিত ও অভিভূত। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও শিক্ষার পরিবেশ গড়ে তুলতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে। সংগঠনের সকল সদস্যের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল।”

ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ ফেরদৌস মোল্লাহ্ ও সাধারণ সম্পাদক মোঃ কাজী আলম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনিযুক্ত অধ্যক্ষের দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় বিএম কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি তাঁরা অধ্যক্ষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি