1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বিরামপুরে ট্রেনে কাটা পড়ে পা হারালেন যুবক - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
ad

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে পা হারালেন যুবক

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৮ Time View

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে পা হারালেন যুবক

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুর বিরামপুরে ট্রেনের নিচে পড়ে ফিরোজ কবির (৩৫) নামে যুবকের পা কর্তন হয়েছে।

আজ রবিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এ ঘটনা ঘটে।

ফিরোজ কবির বিরামপুর পৌর শহরের শাহীনপুকুর চকপাড়া এলাকার ফুল মিয়ার ছেলে।

জানা যায়, রবিবার রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর ফ্লাটফর্মে পৌঁছানোর পর যাত্রী উঠানামার পর ট্রেনটি বিরামপুর থেকে চিলাহাটির উদ্দেশ্যে রওনা দিলে সে সময় ফিরোজ কবির দৌড়ে উঠার চেষ্টা করলে সে ফ্লাটফর্মের নিচে পড়ে যায় আর তার দুই পা কেটে যায়।

পরে তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়।

র্পাবতীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) একে এম নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি