1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বিরামপুরে প্রকাশ্যে দিবালোকে জুয়া খেলার অপরাধে আটক ৪ - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ad

বিরামপুরে প্রকাশ্যে দিবালোকে জুয়া খেলার অপরাধে আটক ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৪১ Time View

বিরামপুরে প্রকাশ্যে দিবালোকে জুয়া খেলার অপরাধে আটক ৪

 

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- (৫ই মার্চ) রবিবার দুপুর আনুমানিক ১টা৩০ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্তর দিকনির্দেশনায় বিরামপুর উপজেলার ২ নং কাটলা ইউনিয়নে মাধুপুর গ্রামের বাঁশঝাড়ে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলার অপরাধে মোঃ নাসির উদ্দিন সরকার। (৪৫), পিতা-মোঃ শমসের উদ্দিন, মোহাম্মদ আলী (৪০), পিতা-মৃত আঃ হামিদ, মোঃ মাহাবুর রহমান (৪০), পিতা-মৃত ফজর আলী ও মোঃ গোলাপ(৩৫), পিতা-মৃত আঃ মজিদ, সকলের গ্রাম উত্তর দাউদপুর, তাদেরকে হাতেনাতে আটক করে। উক্ত ঘটনায় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আসামীদের বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামীদেরকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ প্রক্রিয়াধীন। এ অভিযান পরিচালনা করেন অত্র থানার এসআই/মোঃ মিজানুর রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্স। ওসি সুমন কুমার মহন্ত বলেন, অভিযান চলমান আছে। সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন। তথ্যদাতা ও সহায়তাকারীদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি