1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বিরামপুরে প্রকাশ্যে দিবালোকে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়ীর কারাদণ্ড - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ad

বিরামপুরে প্রকাশ্যে দিবালোকে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়ীর কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৮ Time View

বিরামপুরে প্রকাশ্যে দিবালোকে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়ীর কারাদণ্ড

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- (১৫ ই ফেব্রুয়ারি) বুধবার দুপুর ২ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ও গোপন সংবাদের ভিত্তিতে ওসি সুমন কুমার মন্তর নির্দেশনায় বিরামপুরে প্রকাশ্যে দিবালোকে জুয়া খেলার অপরাধে ৬ জনকে হাতেনাতে আটক করে। এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার মহোদয় কে খবর দিলে, তিনি ঘটনাস্থলে এসে ৬ জনকে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন, আসামিরা হলেন,

মোঃ আশরাফ আলী(৬৫) পিতা- মৃত আফতাব উদ্দিন, সাং-শান্তিনগর এর ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড।
মোঃ মজির উদ্দিন(৬২) , পিতা- মৃত আঃ আলিম, গ্রাম- বিরামপুর এর ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড।
শ্রী মহাদেব(৫০) পিতা- শ্রী গণেশ, সাং- চরকাই এর ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড।
নুরুজ্জামান(৪৫) পিতা- মৃত- ইব্রাহীম, সাং- চকপাড়া(কল্যাণপুর) এর ২০(বিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড।
মোঃ মানিক মিয়া(৪৫),পিতা- মৃত- আঃ রহমান,সাং- বামনাহার এর ০৩(তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড।
মোঃ মোস্তাফিজুর(৫৩), পিতা- মৃত- আবিছর রহমান, সাং- চকপাড়া এর ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড। সকলের থানা- বিরামপুর, জেলা- দিনাজপুরমোবাইল কোর্ট মামলা নং-৭৮/২০২৩ এর ০১(এক)থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন। অভিযান চলমান রয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি