1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ভূরুঙ্গামারীতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শীর্ষে তিলাই ইউনিয়ন - dainikbijoyerbani.com
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ad

ভূরুঙ্গামারীতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শীর্ষে তিলাই ইউনিয়ন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩ Time View

 

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করায় মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিলাই ইউনিয়ন পরিষদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের অন্যতম মৌলিক আইনগত অধিকার এবং রাষ্ট্রীয় সেবা গ্রহণের গুরুত্বপূর্ণ ভিত্তি। এ কার্যক্রমে তিলাই ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধনে ৮০ শতাংশ, মৃত্যু নিবন্ধনে ৮৮ শতাংশ এবং সার্বিক মূল্যায়নে ৮৩ শতাংশ সাফল্য অর্জন করে শীর্ষস্থান লাভ করে।

এ অর্জনের জন্য তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, গ্রাম পুলিশ সদস্য এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সম্পৃক্ত সকল কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, “তিলাই ইউনিয়ন পরিষদের এই অর্জন অত্যন্ত প্রশংসনীয়। এটি উপজেলার অন্যান্য ইউনিয়নের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের মাধ্যমে তিলাই ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে এবং এর মাধ্যমে উপজেলা ও জেলার সুনাম আরও বৃদ্ধি পাবে।”

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি