1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ভোলার দৌলতখানে বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
ad

ভোলার দৌলতখানে বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ১৬৫ Time View

ভোলার দৌলতখানে বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ

মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধি

দৌলতখানে ১০ লাখ টাকার বাগদা চিংড়ির রেনু পোনা সহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের পাতার খাল এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ও পুলিশের সহযোগীতায় দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এগুলো জব্দ করে।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, পৌরসভা পাতার খাল মাছঘাট নামকস্থানে মঙ্গলবার রাত সড়ে ৯টার দিকে ১০টি ব্যারেলে করে বাগদা চিংড়ির রেনু পোনা পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পিকআপ থেকে ৪ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ ও একটি পিকআপ ভ্যান আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.সাইফুর রহমান চিংড়ির পোনাগুলো নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন। পরে উপজেলা মেঘনা নদীতে পোনাগুলো অবমুক্ত করা হয়।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান জানান, ‘জব্দ বাগদা চিংড়ির রেনু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করে দেয়া হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম মাহফুজ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) বজলার রহমান।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি