1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মোড়েলগঞ্জে বাস ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ২ - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ad

মোড়েলগঞ্জে বাস ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৬৫৬ Time View

মোড়েলগঞ্জে বাস ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ২

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোড়েলগঞ্জে ইমা পরিবহন ও ইজিবাইকের
মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী
রুস্তুম আলী শিকদার(৬৫) নিহত ও তার স্ত্রী ফিরোজা বেগম(৬০) ও ইজিবাইক চালক রানা শেখ(৩০) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ৯টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহা সড়কের দৈবজ্ঞহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে সহকর্মী মিজানুর রহমান ডিয়ার ও মিজানুর রহমান মিলন জানান,
নিহত রুস্তুম আলী শিকদারের বাড়ি চিংড়াখালী ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামে। আজ সকালে তিনি বাগেরহাট থেকে স্ত্রীকে সাথে নিয়ে ইজিবাইকে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় মোড়েলগঞ্জ থেকে যশোরগামী ইমা পরিবহনের সাথে সংঘর্ষ হয়।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌছে নিহতের লাশ হেফাজতে নিয়েছে। আহত অপর দুজনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি