1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ad

রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২৪৮ Time View

রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ।

শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ
রংপুরে সময় টিভির সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে রসিক মেয়র মোস্তফা কর্তৃক ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে রংপুর জেলা সেচ্ছাসেবকলীগ। ২৬ এপ্রিল সোমবার জেলা সেচ্ছাসেবকলীগ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছে ।

বিবৃতিতে বলা হয়েছে,বাংলাদেশের প্রথম সারির জনপ্রিয় সংবাদ ভিত্তিক চ্যানেল সময় টেলিভিশনের রংপুর ব্যুর প্রধান, বিশেষ প্রতিবেদক ও রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের গনযােগাযােগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মােমিনুর রহমান রতন সরকারের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ।

সােমবার এক যৌথ বিবৃতিতে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক ও
সাধারন সম্পাদক ধনজিত ঘােষ তাপস বলেন, রংপুর বিভাগের সুধাকণ্ঠ হয়ে সব সময় প্রান্তঃজনের দুঃখ দূর্দশার চিত্র সময় টেলিভিশনের পর্দায় তুলে ধরার মাধ্যমে সাংবাদিক রতন সরকার ইতিমধ্যে উত্তর জনপদের জনপ্রিয় সাংবাদিক হয়ে উঠেছেন। কৃতি এই সাংবাদিকের নামে মামলা দিয়ে কণ্ঠরােধের কোন ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি মেনে নিবে না।

সম্প্রতি রংপুর সিটি কর্পোরেশনের অনিয়ম সময় সংবাদে তুলে ধরেন বিশেষ প্রতিবেদক রতন
সরকার। উক্ত কারনে রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মােস্তাফিজার রহমান মােস্তফা ব্যক্তিগত ক্ষোভে ভিত্তিহীন অভিযােগ এনে মামলা করেন এবং এই মামলার পেছনে রংপুর সিটি কর্পোরেশনর নাম ব্যবহার করে চলেছেন।

আমরা মনে করি রতন সরকারের কিছু হলে এর দায় দায়িত্ব মােন্তাফিজার রহমান মােস্তফাকেই বহন করতে হবে।এমন মিথ্যা হয়রানি মুলক সাজানাে কল্পকাহিনী সম্মদ্ধ মামলা প্রত্যাহারের দাবী জানাই এবং এই মামলার ভিতরের এবং বাহিরের কুশিলবদের দৃষ্টান্ত মূলম শান্তির দাবি করছি।#

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি