1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী, এতিম ও দুস্থ ব্যক্তিদের মধ্যে ছাতা বিতরণ - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
ad

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী, এতিম ও দুস্থ ব্যক্তিদের মধ্যে ছাতা বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১৫২ Time View

 

সিলেট সদর প্রতিনিধিঃ আল আমিন আহমেদ নাঈম::
২২ এপ্রিল বিকেলে সিলেট নগরীর গোয়াবাড়ী মাদ্রাসা মাঠে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক প্রতিবন্ধী, এতিম ও দুস্থ-শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়।

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু’র সভাপতিত্বে ও ফাউন্ডেশনের অফিস সম্পাদক আল আমিন আহমেদ নাঈমের পরিচালানা ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক রোটারিয়ান শেখ নুরুল ইসলাম খালেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি ও গোয়াবাড়ী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওয়ালি উল্লাহ আল মাহমুদী, সদস্য হুমায়ুন আহমেদ কবির প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী, এতিম ও দুস্থ মানুষরা ছাতা ক্রয় করার ক্ষমতা না থাকায় বৃষ্টি ভিজছে। এতে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এমনি সময় রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী, এতিম ও দুস্থ-শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করা নিঃসন্দে প্রশংসার দাবী রাখে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি