1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের এলামনাই সদস্য নির্বাচিত হলেন, পৌর মেয়র - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ad

রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের এলামনাই সদস্য নির্বাচিত হলেন, পৌর মেয়র

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৩৩ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের এলামনাই সদস্য নির্বাচিত হলেন, পৌর মেয়র

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২২ ২৩ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের কারিকুলাম কমিটির এলামনাই সদস্য নির্বাচিত হয়েছেন দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার পৌর মেয়র ও হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক আককাস আলী।
রাজশাহী বিশ্ববিদ্যালয় একাডেমির কমিটির সভায় সিদ্ধান্তে সোমবার ২৮ শে ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর ডঃ মাহমুদা খাতুনের সই করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক আককাস আলী কে ইতিহাসবিভাগের এলামনাই সদস্য নির্বাচিত করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ১৯৮৮-৮৯ মাস্টার্স শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যাপক পদে কর্মরত আছেন। ২০২১ সালের ১৬ই জানুয়ারি তিনি নৌকা প্রতীকে দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। জানতে চাইলে পৌর মেয়র অধ্যাপক আককাস আলী বলেন, আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের কারিকুলাম কমিটির এলামনাই সদস্য নির্বাচিত করায় ইতিহাস বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও একাডেমিক কমিটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে সকলের নিকট দোয়া চাই যেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি