1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রাজাপুরে ইজিবাইকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
ad

রাজাপুরে ইজিবাইকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭২ Time View

রাজাপুরে ইজিবাইকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত
ছবি সংযুক্তঃ
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ইজিবাইকের চাপায় এক মাদ্রাসা শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়কৈবর্তখালী এলাকায় ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত শিশু শিক্ষার্থীর নাম মো. ইউসুব খান ওরফে সিয়াম (৬)। সে উপজেলার গালুয়া এলাকার সৌদি প্রবাসী মো. আল-আমিন খানের ছেলে ও গালুয়া সাহাবউদ্দিন নুরানী মাদ্রাসার ১ম শ্রেনীর ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউসুব ও তার ১০ মাস বয়সী ছোট ভাই ইসমাইল তাদের মা মাহফুজার সাথে ইজিবাইকে করে উপজেলা সদরে আসছিল। ঘটনাস্থলে তাদের সামনে থাকা ইজিবাইকটি হঠাৎ ব্রেক করে। এতে পিছনে থাকা তাদের ইজিবাইকটি সামনের ঐ ইজিবাইকে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে ইউসুব তার নিচে চাপা পরে। ছোট ভাই ইসমাইল রাস্তায় ছিটকে পরে আঘাত পায়। স্বজনরা স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয় ও ইউসুবকে মৃত ঘোষনা করে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলকচন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি