1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রাজাপুরে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
ad

রাজাপুরে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৯৪ Time View

রাজাপুরে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
রাজাপুর(ঝালকাঠি) জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে এশিয়ান টেলিভিশন এর ১০ম বর্ষপূর্তি উপলক্ষে “দশ পেরিয়ে এগারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন” শ্লোগানকে সামনে রেখে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ১৮ জানুয়ারি সকাল ১০ টা ৩০ মিনিটের সময় রাজাপুর প্রেসক্লাবে এশিয়ান টিভির রাজাপুর উপজেলা প্রতিনিধির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় রাজাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল বারেক ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মাসুদ রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি এম খায়রুল ইসলাম পলাশ।

এছাড়াও অন্যায়ের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কালীন রাজাপুরের মুজিব বাহিনীর প্রধান ও রাজাপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নুর হোসেন, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বাড়ি খান, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমির হোসেন তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব সোহাগ, থানা সেকেন্ড অফিসার সনজিব পাল, রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু সহ জেলা উপজেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যাক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি