1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রাজাপুরে গাছ থেকে পড়ে গাছ ব্যবসায়ী নিহত ছবি সংযুক্তঃ - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ad

রাজাপুরে গাছ থেকে পড়ে গাছ ব্যবসায়ী নিহত ছবি সংযুক্তঃ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৮৪ Time View

রাজাপুরে গাছ থেকে পড়ে গাছ ব্যবসায়ী নিহত
ছবি সংযুক্তঃ
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে গাছ থেকে পড়ে এ গাছ ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের বউবাজার সংলগ্ন এলাকায় আলতাফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গাছ ব্যবসায়ীর নাম মো. আলমগীর হাওলাদার (৬০)। সে ঐ ইউনিয়নের কলাকোপা এলাকার মৃত আব্দুল হাসেম হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, আলমগীর পেশায় একজন গাছ ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে আলতাফের বাড়িতে ক্রয় করা গাছ কর্তন করতে যায় আলমগীর। গাছ কর্তন করতে আলতাফও তাকে সহযোগীতা করেন। গাছের মগডালে উঠে ডাল কাটার সময় কোমরে বাধা রশির খুলে গিয়ে মাটিতে পরে গুরুত্বর আহত হয় আলমগীর। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তমাল হালদার তাকে মৃত ঘোষনা করেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি