1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
শারিকখালী ইউপি নির্বাচনে অন্ত কোন্দলে নৌকা তৃতীয়স্থানে হাতপাখা জয়ী। - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ad

শারিকখালী ইউপি নির্বাচনে অন্ত কোন্দলে নৌকা তৃতীয়স্থানে হাতপাখা জয়ী।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৪৬ Time View

শারিকখালী ইউপি নির্বাচনে অন্ত কোন্দলে নৌকা তৃতীয়স্থানে হাতপাখা জয়ী।

মোঃ লিমন গাজী
বরগুনা জেলা প্রতিনিধি

দলীয় কোন্দলের কারণে বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নে আওয়ামী বিদ্রোহীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো.ফারুক খান। এর মধ্য দিয়ে তালতলী উপজেলায় প্রথমবারের মতো হাতপাখা প্রতীকের প্রার্থী জয়ী হলেন।

বৃহস্পতিবার (১৬মার্চ ) শারিকখালী ইউপি নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত মো.ফারক খান। রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মো.ফারুক খান হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী বিদ্রোহী সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাবুল (সতন্ত্র) আনারস ১ হাজার ৪৭৩ভোট।

এই ইউনিয়নে ৭ হাজার ৭৯৮ জন ভোটারের মধ্যে ৬হাজার ৬৭৩জন বৈধ ভোট প্রদান করে বাতিল হয় ১৫ ভোট। চেয়ারম্যান পদে অনন্য প্রার্থীরা হলেন,
নৌকা প্রতিকে বর্তমান চেয়ারম্যান আবুল বাসার বাদশা তালুকদার ১হাজার ৪৪০ভোট,বিএনপি নেতা নিজাম উদ্দিন (সতন্ত্র) ঘোড়া প্রতিকে ১হাজার ৩৫৯ ভোট, মোসা.এলিচ(সতন্ত্র)চশমা প্রতিকে ২৭ভোট পেয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে এমনটি হয়েছে। এজন্য আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল, বিএনপি সরাসরি অংশগ্রহণ না করলেওএক নেতাও প্রার্থী ছিলেন। তারা সবাই একত্রিত হয়ে চেষ্টা করেছেন নৌকাকে হারাতে। তবে হাত পাখা বিজয়ী হবে ভাবতে পারিনি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি