1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
শিক্ষাক্ষেত্রে আমরা বিজ্ঞানকে কোন অবস্থাতেই অবহেলা করতে পারিনা - হাবিবুন নাহার - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
ad

শিক্ষাক্ষেত্রে আমরা বিজ্ঞানকে কোন অবস্থাতেই অবহেলা করতে পারিনা – হাবিবুন নাহার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৩৪ Time View

 

বায়জিদ হোসেন, মোংলাঃ
যারা দেশের অবকাঠামো উন্নয়ন করছে, সেটাও বিজ্ঞানের অবদান। ইঞ্জিনিয়ার যদি ভাল না হয় তবে দেশের অবকাঠামো ভাল থাকেনা, তাই পৃথিবীতে উন্নয়নের সবচেয়ে বেশী অবদান বিজ্ঞানের। আমরা বিজ্ঞানকে কোন অবস্থাতেই অবহেলা করতে পারিনা শিক্ষাক্ষেত্রে। আমরা ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে পৃথিবীতে স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিচয় দিতে চাই। সেই কাজ করতে হলে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ছাত্র-ছাত্রীরা বিজ্ঞানের উপরে জ্ঞান অর্জন করতে পারলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। শুক্রবার (২৩ শে জানুয়ারি) সকাল ১০টায় মোংলার দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় মাঠে ‘বাংলাদেশ বিজ্ঞান একাডেমির’ উদ্দোগে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়’র অধ্যক্ষ তুষার কুমার গাইন’র সভাপতিত্বে ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ধ্রুব শংকর রায় এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু বিয়ক উপমন্ত্রী বেগম হাবিবুর নাহার (এমপি ) কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, নৌবাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ
কমান্ডার জসীম উদ্দীন, মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, কলেজের সবেক অধ্যক্ষ শেখ মোতাহার রহমান, ইসলামি ব্যাংকের স্টাফ সিকিউরিটি দৈয়দ মনিরুল ইসলাম,
সবাকে ইউপি চেয়ারমান বাবু নিখিল চন্দ্র রায়, ইউনিয় আওয়ামীলীগের সভাপতি অর্দেন্দু শেখর বিশ্বাস, প্রমূখ।
এ সময় উপমন্ত্রী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করছো, তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যত। তাই দেশ সম্পর্কে জানতে হলে বিজ্ঞানের উপর ভালভাবে লেখাপড়া করতে হবে। বিজ্ঞান ও সভ্যতা একে অপরের সাথে সম্পৃক্ত, বিজ্ঞান না আসলে কখনও সভ্যতা আসতো না। তাই প্রধানমন্ত্রী আইসিটি সেক্টর না আনলে বিজ্ঞানে অনেকটাই পিছিয়ে থাকতো এদেশ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি