1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
শ্রীমঙ্গলে জুয়ার সরঞ্জাম ও নগদ  টাকাসহ ৫ জুয়ারিসহ ১২ জন গ্রেফতার  - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ad

শ্রীমঙ্গলে জুয়ার সরঞ্জাম ও নগদ  টাকাসহ ৫ জুয়ারিসহ ১২ জন গ্রেফতার 

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৩৬ Time View

শ্রীমঙ্গলে জুয়ার সরঞ্জাম ও নগদ  টাকাসহ ৫ জুয়ারিসহ ১২ জন গ্রেফতার

মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করে জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়ারিকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠানের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার সুরমা ভ্যালী এলাকা থেকে  তোফাজ্জল হোসেন (৫৫),  আসাদুজ্জামান নূর (৫২), ইমান হোসেন (৬০) হাফিজ আহমেদ (৬০), এবং মৃত্যুঞ্জয় পাল (৪০) নামে ৫ জনকে জুয়ার আসর থেকে আটক করেন।

শুক্রবার (১০ মার্চ) রাতে  গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার সুরমা ভ্যালী এলাকায় অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ৫ জনকে আটক করে এবং সেখান থেকে ৫২ টি তাস ও নগদ ১৪,৪৩০ টাকা জব্দ করা হয়। এই ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে সিআর ৩১৩/২১(শাহপরান) এর ওয়ারেন্টভূক্ত আসামি  মামুনুর রশীদ, সিআর ২৪৩/২১ (শ্রীমঙ্গল) এর আসামি  সেলিম মিয়া(৫০) এবং জিআর ২১৫/১৬(শ্রীমঙ্গল) এর ওয়ারেন্টভূক্ত আসামি  শহীদ মিয়া, মুজাহিদ মিয়া এবং মুকিত মিয়াদের গ্রেফতার করা হয়েছে।

এছাড়া আইনুল হক(৪৭)  এবং আব্দুল হামিদ (৩০) নামে দুজনকে পুলিশ আইনের ৩৪ ধারা অনুযায়ী আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি