1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সখিপুরে দু'টি ইটভাটায় তিনলাখ টাকা জরিমানা করলো ভ্রাম্যমান আদালত - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ad

সখিপুরে দু’টি ইটভাটায় তিনলাখ টাকা জরিমানা করলো ভ্রাম্যমান আদালত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২৫০ Time View

স্টাফ রিপোর্টার,

দৈনিক বিজয়ের বাণী:

টাঙ্গাইলের সখিপুরে দু’টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বহেড়াতৈল ও কাকড়াজান ইউনিয়নের পলাশতলী এলাকায় দুটি ইটভাটায় এই অভিমান পরিচালনা করা হয়।

এসময় কৃষি জমি থেকে মাটি কেটে এবং কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করার অপরাধে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩” এর ৫(১) ধারায় মিতালী ইটভাটা থেকে দুই লাখ টাকা এবং পূবালী ইটভাটা থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয় বলে আদালত সূত্রে জানা যায়।

ভ্রাম্যমাণ আদালত চলাকালীন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব চন্দ্র সূত্রধর সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা বলেন, কৃষি জমির মাটি দিয়ে এবং কাঠ পুড়িয়ে ইট তৈরির অভিযোগে ওই দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি