1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সিলেটের কোম্পানীগঞ্জে বাজার মনিটরিং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ভ্রাম্যমান আদালতের জরিমানা - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ad

সিলেটের কোম্পানীগঞ্জে বাজার মনিটরিং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ভ্রাম্যমান আদালতের জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৬৩৩ Time View

সিলেটের কোম্পানীগঞ্জে বাজার মনিটরিং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ভ্রাম্যমান আদালতের জরিমানা

 

 

 

রহিম উদ্দিন সিলেট জেলা প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে বাজারের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি টেকাতে বাজার মনিটরিং ও করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি স্বাস্থ্যবিধি পালনের লক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল-জরিমানা করেছে।

শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টুকের বাজার, ভোলাগঞ্জ বাজার এবং দশ নম্বর পর্যটন ঘাটে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মূল্য তালিকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় বিভিন্ন দোকানে জরিমানা করা হয়। এবং সাদা পাথর পর্যটনের নৌকাঘাটে মাস্কবিহীন পর্যটকদেরও জরিমানা করা হয়। দশটি মামলায় মোট ২০ হাজার টাকা এবং একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার সেখানে মাস্ক বিতরণ করেন।

ভ্রাম্যমাণ আদালতে আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল সহ পুলিশের সদস্যবৃন্দ।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধির উপর এবং আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি