1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সৌদির আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত - dainikbijoyerbani.com
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
ad

সৌদির আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১৪৮ Time View

জিহাদ হোসেন রাহাত, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১১ গ্রামে আজ শুক্রবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি আজ ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ও নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ছোট বড় ঈদের নামাজের অনেকগুলো জামাত অনুষ্ঠিত হয়। খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এছাড়া এসব গ্রামের প্রায় সহস্রাধীক মুসল্লী পৃথক পৃথক ভাবে স্ব স্ব ঈদ গাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন। মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লিরা গত ৪০ বছর যাবৎ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ঈদুল ফিতরে ইমামতি করা মাওলানা মোহাম্মদ রুহুল আমিন বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনের পর আজকে ঈদুল ফিতর পালন করা হচ্ছে। আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য এ রোজা। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি