1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
আজমিরীগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ওসি শফিকুল ইসলামের  - dainikbijoyerbani.com
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ad

আজমিরীগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ওসি শফিকুল ইসলামের 

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

তালুকদার আজমিরীগঞ্জ, হবিগঞ্জঃ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাদক ও ইয়াবা ব্যবসার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার আজমিরীগঞ্জের আজিমনগর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন ওসি শফিকুল ইসলাম। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরেন এবং মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থানের কথা জানান।

ওসি শফিকুল ইসলাম বলেন, মাদক ও ইয়াবার সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আজমিরীগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের তথ্য সংগ্রহ এবং তাদের শনাক্ত করতে পুলিশি তৎপরতা জোরদার করা হবে।

এ সময় সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও কর্মকাণ্ডের প্রতি সচেতন দৃষ্টি রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন।

মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ওসি শফিকুল ইসলাম।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি