1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্য বিরামপুর থানার পুষ্পমাল্য অর্পণ - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ad

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্য বিরামপুর থানার পুষ্পমাল্য অর্পণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্য বিরামপুর থানার পুষ্পমাল্য অর্পণ

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনাজপুরের বিরামপুরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেছে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত।

মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারী) প্রথম প্রহরে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্তর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন থানার সকল স্টাফ এবং অফিসার নেতৃবৃন্দরা।

এসময় আরও উপস্থিত ছিলেন— বিরামপুর নবাবগঞ্জের সিনিয়র সার্কেল পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন নবী, অত্র থানার তদন্ত ওসি আব্দুল মমিনুল ইসলাম মমিন, থানার সেকেন্ড অফিসার এরশাদ মিয়া, উপ-পরিদর্শক তুহিন হোসেন, উপ-পরিদর্শক মামুনুর রশিদ মামুন, উপ-পরিদর্শক শাকিল হোসেন, উপ পরিদর্শক আব্দুর রশিদ প্রমুখ।

পরে, সকল ভাষা শহীদদের স্মরণে ও তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন নেতৃবৃন্দরা।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি