1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কচুয়ায় ইঞ্জিনিয়ার জসীম উদিন সমাজ কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন - dainikbijoyerbani.com
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ad

কচুয়ায় ইঞ্জিনিয়ার জসীম উদিন সমাজ কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৭৫০ Time View

কচুয়ায় ইঞ্জিনিয়ার জসীম উদিন সমাজ কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
———————————————–
মোঃ জুয়েল রানা,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় জাপান আওয়ামীলীগের সাধারন সম্পাদকের নামে প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার জসীম উদিন সমাজ কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কচুয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে উপজেলা পরিষদ চত্তরে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধে সংগঠনটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন শেষে পৌর বাজারে আনন্দ র‌্যালি বের করা হয়। আনন্দ র‌্যালি শেষে তালুকদার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সাপ্তাহিক কচুয়া বার্তার মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুযার কৃতি সন্তান জাপান আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন প্রধান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম দিপু,ম্যানেজার জামাল হোসেন,ব্যাক্তিগতসহকারি রুবেল পাটোয়ারী প্রমূখ। এসময় সংগঠনের সদস্যও বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি