1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কুষ্টিয়া কুমারখালী পৌরসভা নির্বাচনে শেষ মুহুর্তের প্রস্তুতি - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ad

কুষ্টিয়া কুমারখালী পৌরসভা নির্বাচনে শেষ মুহুর্তের প্রস্তুতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৬১২ Time View

কুষ্টিয়া কুমারখালী পৌরসভা নির্বাচনে শেষ মুহুর্তের প্রস্তুতি

প্রকাশিতঃ ১৫/০১/২১ইং

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ২য় ধাপে আগামীকাল ১৬ ই জানুয়ারী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২য় বারের মতো ইভিএম এ অনুষ্ঠিত হবে এ নির্বাচন । নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানসহ শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। শুক্রবার দুপুর ১২টায় কুমারখালী উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রগুলোতে ইভিএম মেশিন সহ অন্যান্য মালামাল বিতরণ করা হয়।

রিটার্নিং কর্মকর্তা আবু আনছার বলেন, ৯ ওয়ার্ডের মোট ৯টি কেন্দ্রের ৫৮টি বুথের জন্য ৮৫টি ইভিএম মেশিন বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্বাচন পরিচালনাকারিদের ইভিএম সর্ম্পকে প্রশিক্ষন দেওয়া হয়েছে।

কুমারখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে বর্তমান মেয়র মো: সামসুজ্জামান অরুন ও বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে আনিসুর রহমান বিশ্বাস লালু ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে ২৪ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৯০ জন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছে চীন। গতকাল বুধবার বেইজিং-এ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ইর সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা জানান। খবর বিবিসির। তিনি বলেন, আমাদের চীনা বন্ধুরা মনে করেন, যুদ্ধ-পরবর্তী ইরান আর আগের ইরানের মতো নেই এবং এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ের সকল গুরুত্বপূর্ণ বিষয় আমরা পর্যালোচনা করেছি। এর মাঝে ছিল যুদ্ধ, যুদ্ধ অবসানের উপায়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ঘিরে নানা ইস্যু, নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালি ও চলমান দর-কষাকষি। ইরানের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে নতুন সময় আসছে বলেও তিনি জানান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এটি ছিল কোনো ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর। শপথ গ্রহণে বিলম্ব হওয়ায় বিজয়ের নিরাপত্তা বহর প্রত্যাহার এর আগে গত সপ্তাহে ইরানের এই শীর্ষ কূটনীতিক পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন। রাশিয়া সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিযুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : চীনমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি