1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
নীলফামারীতে একই এলাকায় আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ নিয়ে উত্তেজনা - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ad

নীলফামারীতে একই এলাকায় আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ নিয়ে উত্তেজনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬২ Time View

নীলফামারীতে একই এলাকায়
আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ নিয়ে উত্তেজনা

নুরল আমিন বিশেষ প্রতিনিধিঃ

শহরের একই এলাকায় আওয়ামী লীগের “শান্তি সমাবেশ” আর বিএনপির “পদযাত্রা” নিয়ে টানটান উত্তেজনার মাঝেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের পৌর সুপার মার্কেটের উত্তর প্রান্তে শান্তি সমাবেশ এবং জেলা বিএনপি মার্কেটের দক্ষিণ প্রান্তে দলীয় কার্যালয়ের সামনে পদযাত্রার আয়োজন করে। একই এলাকায় দুই দলের সমাবেশ নিয়ে শুক্রবার থেকেই শহরে টান টান উত্তেজনা দেখা দেয়। গতকাল সকাল ১১টার পর পরেই আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়। একই সময়ে জেলা বিএনপির সিনিয়র নেতারা মার্কেটের অপর প্রান্তের মঞ্চে অবস্থান নেন। এদিকে আওয়ামী লীগের সমাবেশ চলা অবস্থায় অপরপ্রাপ্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পরে এবং আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়। এসময় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দুপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শেষ হওয়ার পর বিএনপি শহরে মিছিল ও সমাবেশ করে। সমাবেশে কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার রুমিন ফারহানা উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি আর আসেননি। পদযাত্রায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সভাপতি আলমগীর সরকার, মীর সেলীম ফারুকসহ স্থানীয় অন্যান্য নেতারা। অপর দিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. মমতাজুল হক, হাফিজুর রশীদ মঞ্জু, আহসান রহীম মঞ্জিল, আবুজার রহমান, মুসফিকুল ইসলাম রিন্টু, আরিফ হোসেন মুন, ওয়াদুদ রহমান প্রমুখ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি