1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
পাইকগাছায় ইঞ্জিন ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত শিক্ষার্থী - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ad

পাইকগাছায় ইঞ্জিন ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২০৯ Time View

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

পাইকগাছায় ভ্যান গাড়ীর চাকায় গলায় ওড়না পেঁচিয়ে এক কিশোরী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহত শিক্ষার্থীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায়। আহত দশম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী জ্যোতি উপজেলার গদাইপুর গ্রামের রবিউল গাজীর মেয়ে। তার মা লিলিমা বেগম জানান, ঘটনার দিন বোয়ালিয়া মোড় থেকে ডাক্তার দেখিয়ে ইঞ্জিন ভ্যানযোগে আমরা বাড়ি ফিরছিলাম। কিছুদুর যাওয়ার পর ইঞ্জিন ভ্যানের চাকার সাথে গলায় ওড়না পেঁচিয়ে মেয়ে জ্যোতির ফাঁস আটকে যাওয়ার উপক্রম হয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে মেয়েকে উদ্ধার করে। তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জিএম ফরহাদুজ্জামান জানান, এ ধরণের রোগীদের ক্ষেত্রে আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। আমাদের এখানে এমন ব্যবস্থা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক ছিল।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছে চীন। গতকাল বুধবার বেইজিং-এ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ইর সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা জানান। খবর বিবিসির। তিনি বলেন, আমাদের চীনা বন্ধুরা মনে করেন, যুদ্ধ-পরবর্তী ইরান আর আগের ইরানের মতো নেই এবং এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ের সকল গুরুত্বপূর্ণ বিষয় আমরা পর্যালোচনা করেছি। এর মাঝে ছিল যুদ্ধ, যুদ্ধ অবসানের উপায়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ঘিরে নানা ইস্যু, নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালি ও চলমান দর-কষাকষি। ইরানের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে নতুন সময় আসছে বলেও তিনি জানান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এটি ছিল কোনো ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর। শপথ গ্রহণে বিলম্ব হওয়ায় বিজয়ের নিরাপত্তা বহর প্রত্যাহার এর আগে গত সপ্তাহে ইরানের এই শীর্ষ কূটনীতিক পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন। রাশিয়া সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিযুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : চীনমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি