
পুলিশের নিয়োগ পরিক্ষায় ভুয়া পরিক্ষার্থী আটক
নুরল আমিন বিশেষ প্রতিনিধিঃ
পুলিশের নিয়োগ পরিক্ষায় ভুয়া পরিক্ষার্থী আটক করেছে নীলফামারী সদর থানা পুলিশ।
গত ২ ফেব্রুয়ারী নীলফামারী পুলিশ লাইনে টিআরসি নিয়োগ পরিক্ষায় ২হাজার ৪ শত ১৫ জন পরিক্ষার্থী অংশ গ্রহণ করে তন্মধ্যে ৭৯ জন পুলিশের শেষ লিখিত পরিক্ষা হবে ৯ ফেব্রুয়ারী।
গত ৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় পুলিশ লাইনে সন্দেহ হলে উক্ত পরিক্ষার্থীকে আটক করে নীলফামারী সদর থানায় হস্তান্তর করেন আটককৃত হলেন ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই পাড়ার হারুন অর রশিদের ছেলে শাহাদাত হোসেন (২০) তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, ভুয়া পরিক্ষার্থী একটা চক্র রয়েছে। একজন কে ধরা বাকিদের ধরার চেষ্টা চলছে। থানায় একটি পাবলিক পরিক্ষা আইনে মামলা দায়ের হয়েছে মামলা নম্বর ৩
Leave a Reply