1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বগুড়ায় ডোবার পানিতে ডুবে একই পরিবারের দুই বোনের মৃত্যু - dainikbijoyerbani.com
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
ad

বগুড়ায় ডোবার পানিতে ডুবে একই পরিবারের দুই বোনের মৃত্যু

মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৩৩ Time View

 

মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বারোপুর উত্তর মধ্যপাড়া বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে৷
নিহতেরা হলেন- সাড়ে পাঁচ বছর বয়সী হিমু এবং আড়াই বছর বয়সী জান্নাত। তারা দুজনেই ওই এলাকার সিএনজি চালক হাবিব ইসলামের মেয়ে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক আমিনুল ইসলাম।

নিহত দুই বোনের দাদী বিপা বলেন, সকাল ১০ টা থেকে হিমু ও জান্নাত দুই বোন নিখোঁজ ছিল। পরে আমি, ওই দুই বোনের মা ও ফুফু মিলে আমরা তাদের খোঁজাখুজি করি। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পেছনের একটি ডোবায় দুই বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করি। পরে চিকিৎসার জন্য মাটিডালি মোড়ে আদর্শ ক্লিনিকে এবং শেষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, একটি ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে খেলার সময় অসাবধানতাবশত তারা পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় দুই বোনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি