1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বঙ্গবন্ধু রেলসেতুর স্টেকচার পণ্য নিয়ে মোংলা বন্দরে বিদেশী জাহাজ - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ad

বঙ্গবন্ধু রেলসেতুর স্টেকচার পণ্য নিয়ে মোংলা বন্দরে বিদেশী জাহাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৩৫ Time View

বঙ্গবন্ধু রেলসেতুর স্টেকচার পণ্য নিয়ে মোংলা বন্দরে বিদেশী জাহাজ

মোংলা প্রতিনিধি।
বঙ্গবন্ধু রেলসেতুর স্টেকচার পণ্য নিয়ে আসা বিদেশী জাহাজ এম,ভি হাইডং মোংলা বন্দরে ভিড়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ জানান, গত ২৪ ফেব্রুয়ারী ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর স্টেকচার পণ্য নিয়ে ছেড়ে আসে ভিয়েতনাম পতাকাবাহী জাহাজ এম,ভি হাইডং। এরপর রবিবার বেলা সাড়ে ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। এ জাহাজটিতে ১৭১ প্যাকেজের ১৫৫৬ মেট্টিক টন স্টেকচার পণ্য রয়েছে। স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শীপ কোম্পানি লিঃ এর ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, বেলা সাড়ে ১১টায় ভিড়া জাহাজটি হতে দুপুর ২টা থেকে পণ্য খালাসের কাজ শুরু হবে। এরপর নদী পথে খালাসকৃত এ পণ্য নেয়া হবে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ডিপোতে। তিনি বলেন, এখন মুলত আসছে রেলওয়ে সেতুর মুল স্টেকচারের মালামাল। ভিয়েতনামের জাহাজ হাইডং পণ্য খালাস শেষে ৭ মার্চ মোংলা বন্দর ত্যাগ করবে বলেও জানান তিনি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি