1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বরগুনার পাথরঘাটায় নিষিদ্ধ হাঙ্গর ও শাপলাপাতা মাছ জব্দ - dainikbijoyerbani.com
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ad

বরগুনার পাথরঘাটায় নিষিদ্ধ হাঙ্গর ও শাপলাপাতা মাছ জব্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ১৯৭ Time View

বরগুনার পাথরঘাটায় নিষিদ্ধ হাঙ্গর ও শাপলাপাতা মাছ জব্দ
সালমান রুবেল
নিজস্ব প্রতিবেদক
আজ মঙ্গলবার সকাল অনুমনিক ১০ টায়, বরগুনা পাথরঘাটার লঞ্চঘাট খালের মোহনা থেকে এফবি আল মেহেদী নামের একটি মাছধরা ট্রলার থেকে ৯ জেলেসহ ১৬০ কেজি হাঙ্গর ও ১৫ কেজি শাপলাপাতা মাছ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিন জোন পাথরঘাটা ।
নির্বাহী ম্যাজিস্ট্রট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ আল মুজাহিদ মাছগুলো ধ্বংশ করার নির্দেশ দেন ও জেলেদের ৫ হাজার টাকা জরিমানাসহ ট্রলারটির মুসলেকা রেখে ছেরে দেন।
আটকৃত জেলেরা বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের মো. করিম, পনু মৃধা, রুহুল আমিন, মিলন, আ. হক, রফিক, মাহাবুব, সোহাগ, সহিদ।
কোস্টগার্ড দক্ষিন জোন পাথরঘাটা স্টেশন কমান্ডার মো. জমির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু জেলে নিষিদ্ধ হাঙ্গর ও শাপলাপাতা মাছসহ বিভিন্ন প্রজাতি মাছ পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে পাচার করছেন।
এমন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা লঞ্চঘাট খালের মোহনায় অভিযান চালিয়ে এফবি আল মেহেদী নামের একটি মাছধরা ট্রলার, ৯ জেলেসহ ১৬০ কেজি হাঙ্গর ও ১৫ কেজি শাপলাপাতা মাছ জব্দ করি।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ আল মুজাহিদ এর নির্দেশে জেলেদের ৫হাজার টাকা জরিমানা এবং ট্রলারটি মুসলেকার মাধ্যমে ছেরে দেই।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি